স্থানীয় সংবাদ

বাগেরহাট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন দাখিল

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কপিল কৃষ্ণ মন্ডল ।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় মোল্লাহাট উপজেলা সহ:রিটার্নিং অফিসারের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন এমপি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।
মনোনয়ন দাখিলের পর উপজেলা চত্বরে উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আমার বাগেরহাট ১ আসনের মানুষের মাঝে কোন বিভক্তি চাই না। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
দলটির স্থানীয় ও পার্শ্ববর্তী উপজেলার নেতারা কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে সমর্থন জানান।

কপিল কৃষ্ণ মন্ডল বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমি রাজনীতি করছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি।
এদিকে সাধারণ মানুষ বলেছেন, কপিল কৃষ্ণ মন্ডল নির্বাচিত হলে বাগেরহাট ১ আসনের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। তারা কামনা করেন যে, জনগণের সমর্থন নিয়ে তিনি নির্বাচনে সফল হবেন। ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মনোনয়ন জমার ঘটনা রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার সৃষ্টি করেছে।
এছাড়াও এমপি প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধিকার শেখ, আরিফুল মুন্সী, মহিলা দলের সদস্য রেনজিনা আহম্মেদ প্রিয়ংকা সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button