জাতীয় সংবাদ

মডেল মেঘনা আলমের গণঅধিকারে যোগদান, ঢাকা-৮ আসনে মনোনয়ন সংগ্রহ

প্রবাহ রিপোর্ট : আলোচিত মডেল মেঘনা আলম গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। একইসঙ্গে দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। গতকাল রোববার বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন এবং ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম নেন। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, মেঘনা আলম গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল রোববার বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন সংগ্রহ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button