জাতীয় সংবাদ

খালেদা জিয়া অত্যন্ত জটিল-সংকটময় মুহূর্ত পার করছেন, জানালেন ডা. জাহিদ

প্রবাহ রিপোর্ট : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। গত শনিবার মধ্যরাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। ডা. জাহিদ বলেন, স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। উনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতাল ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার পরবর্তীতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল বলে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই উনাকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়। ডা. জাহিদ আরও বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন, তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।’ এদিকে, গত শনিবার রাতে আবারো মাকে দেখতে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button