জুনিয়র বৃত্তি পরীক্ষার যশোর বোর্ডের অধীনে প্রথম দিনে ২৭৮৬জন অনুপস্থিত

যশোর ব্যুরো ঃ রোববার ২৮ ডিসেম্বর যশোর শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (আবশ্যিক) ১ম পত্র (১০১) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে বৃত্তি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) ১ম পত্র (১০১) পরীক্ষায় ৩৮৬৭৭জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করেন ৩৫৮৯১জন। প্রথম পখুলনা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা আব্দুল আউয়ালরীক্ষায় অনুপস্থিত হন ২৭৮৬জন। বৃত্তি পরীক্ষায় ৬২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন নিশ্চিত করেছেন। অত্র বোর্ডের অধীনে খুলনা জেলায় অংশ গ্রহন করেন ৫৪৩৭ জন,বাগেরহাট জেলায় ৩৩০৭জন,সাতক্ষীরা জেলায় ৪১০৬জন,কুষ্টিয়া জেলায় ৪৩১৩জন,চুয়াডাঙ্গা জেলায় ২৪৭০জন, মেহেরপুর জেলায় ১৭২৩জন,যশোর জেলায় ৬৭০৮জন,নড়াইল জেলায় ১৭৬৯জন,ঝিনেদা জেলায় ৪০৫১জন ও মাগুরা জেলায় ২০০৭জন অংশ গ্রহন করেন।#



