স্থানীয় সংবাদ

খুলনা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী, আড়ংঘাটা, যোগীপোল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হাফেজ মাওলানা আব্দুল আউয়াল খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এর কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে, গত ১৮ ডিসেম্বর ২০২৫, বেলা ১২টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের–এর থেকে হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন খুলনা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীম, সমন্বয়কারী এস এম আবু গালিব, যুগ্ম আহবায়ক বন্দ মোঃ সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব বাদশা খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা সহ-সভাপতি আমজাদ হোসেন বন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক ওসমান নাদীম, নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, সদস্য আল মামুন, আবু বকরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button