জাতীয় সংবাদ

শিক্ষানবিশ ৬ সহকারী পুলিশ সুপারকে অপসারণ

প্রবাহ রিপোর্ট : বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের ছয় কর্মকর্তাকে অপসারণ করেছে সরকার। তবে কেন তাদের অপসারণ করা হয়েছে, সেই কারণ জানা যায়নি।
রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের নি¤œবর্ণিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।
ছয় কর্মকর্তা হলেন: শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (বিপি-৯০২৪৯০০০৮১), মাহমুদুল হক (বিপি-৯৫২৪৯০০০৮৩), মো. ইসহাক হোসেন (বিপি-৯৬২৪৯০০০৮৫), মো. মশিউর রহমান (বিপি-৯৫২৪৯০০১০৬), মুহাম্মদ রাকিব আনোয়ার (বিপি-৯২২৪৯০০১০৮), সাঈদ করিম মুদ্ধ (বিপি-৯৭২৪৯০০১১৮)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button