স্থানীয় সংবাদ

শেষ দিনে বাগেরহাট-১ আসনে বিভিন্ন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ শেষ দিনে মোল্লাহাটে বাগেরহাট-১ আসনে বিভিন্ন দলের এমপি পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে শেষ সময় পর্যন্ত মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডু’র কাছে আচরণ বিধি মেনে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।
পুত্রস জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ। আর তাই সকাল থেকেই রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় ছিল। ৫০ হাজার টাকা জামানতসহ মোট ১৪ ধরনের প্রয়োজনীয় দলিল সংযুক্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা।

এদিন, মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। স্বতন্ত্র থেকে মনোনয়ন দাখিল করেন এস এম মুশফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ড. মশিউর রহমান ও সর্বশেষ স্বতন্ত্র থেকে ইঞ্জিনিয়ার মাসুদ রানা মনোনয়ন দাখিল করেন।
নির্বাচন তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button