জাতীয় সংবাদ

পাবনা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নিজামীর ছেলে নাজিবুর

প্রবাহ রিপোর্ট ঃ পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। একই সময় মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলটির পাবনা জেলার নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইনও। এসময় জেলা জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সাঁথিয়া উপজেলা আমির মাওলানা মোখলেছুর রহমান, শহীদ জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন মাস্টার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান জেলা শাখার সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমকে মাওলানা ইকবাল হোসাইন বলেন, গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারেননি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে ও প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। পাবনাসহ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা জেলার ৫টি আসনেই বিজয় লাভ করব ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। অবৈধ অস্ত্র পুলিশ উদ্ধার করছে না। গ্রামগঞ্জের সন্ত্রাসীরা বিভিন্নভাবে নির্বাচন বানচাল করতে তৎপর হয়েছে। আমরা সকল বিলবোর্ড নামিয়ে ফেললেও ধানের শীষের প্রার্থীর বিলবোর্ড এখনো বিভিন্ন জায়গায় ঝুলছে। প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button