হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের প্রয়াত আজীবন সদস্য আলহাজ্ব রোটারিয়ান ডা: জিএম সাঈদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অদ্য(২৯.১২.২৫) মাগরিব বাদ নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম মঞ্জু। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান নুরুল আমিন। এসময় ফাউন্ডেশনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চান ফরাজী, শেখ মুহা: সাহেব আলি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: নুরুল হক ফকির, রোটারিয়ান আলতাফ হোসেন, মো: রেজাউল শেখ, অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান, এডভোকেট শামীম মোশাররফ, রোটারিয়ান মোঃ মোস্তফা, মিজানুর রহমান টিংকু, রোটারিয়ান সরদার আবু তাহের, কাজী আব্দুল সেলিম, আবুল কালাম আজাদ,ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা,হাফেজ মনিরুল ইসলাম,সাকিব আফতাব সুজন এবং মরহুমের একমাত্র ছেলে জি এম জারিফ । দোয়া পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) আলহাজ্ব অধ্যাপক সিকদার রুহুল আমীন। মাহফিলে ফাউন্ডেশনের প্রয়াত ও অসুস্থ সদস্যদের জন্যও দোয়া করা হয়।



