স্থানীয় সংবাদ

খুলনা ১ আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন জমা দিলেন রোকনুজ্জামান

খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করতে গণঅধিকার পরিষদ (জিওপি) এর মনোনয়ন পত্র রিটার্নিং অফিসার, খুলনা এর কার্যালয়ে জমা দিলেন গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক জি. এম. রোকনুজ্জামান।
জি. এম. রোকনুজ্জামান খুলনার খ্যাতিমান দৈনিক পত্রিকা দৈনিক প্রবাহের একজন রিপোর্টার ছিলেন। তিনি স্থানীয় ও জাতীয় কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।
জি. এম. রোকনুজ্জামান এর জন্ম খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে। তিনি ১৯৯৮ সালে ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস. এস. সি., ২০০০ সালে ডুমুরিয়ার বানিয়াখালীতে অবস্থিত মওলানা ভাসানী মেমোরিয়াল কলেজ থেকে এইচ. এস. সি. পাশ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আযম খান কমার্স কলেজ থেকে ২০০৩ সালে বি. কম. (সম্মান) এবং ঢাকা সরকারি কবি নজরুল কলেজ থেকে ২০০৪ সালে সাফল্যের সাথে মাস্টার্স (এম. কম.) ডিগ্রী অর্জন করেন।
জি. এম. রোকনুজ্জামান ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকা জাতীয় আইন কলেজ থেকে এল এল. বি ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির অধীনে শিক্ষানবিশ আইনজীবী হিসাবেও আইন প্র্যাক্টিস করছেন।
তার পারিবারিক আমদানি রপ্তানি ব্যবসা রয়েছে। তিনি এসবের পাশাপাশি নানাবিধ সামাজিক ও জনসেবা মূলক কর্মকা-ে যুক্ত আছেন। তিনি খুলনার ডুমুরিয়ার মানুষের কল্যাণে ঢাকা থেকে প্রতিষ্ঠিত ও পরিচালিত ডুমুরিয়া ফাউন্ডেশনের একজন আজীবন সদস্য এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে ডুমুরিয়া ফাউন্ডেশনের আগের কমিটিতে তিনি ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা – বাগেরহাট ও সাতক্ষীরার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে ঢাকায় প্রতিষ্ঠিত বৃহত্তর খুলনা সমিতিরও একজন আজীবন সদস্য।
এছাড়াও একজন সচেতন, শিক্ষিত ও গুণী মানুষ হিসাবে জি. এম. রোকনুজ্জামান নানাবিধ সামাজিক, ধর্মীয় ও জনসেবা মূলক কর্মকা-ে নিজেকে যুক্ত রেখেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button