স্থানীয় সংবাদ
বাগেরহাট-০৩ আসনে শেখ ফরিদুল ইসলাম ও শেখ আব্দুল ওয়াদুদের মনোনয়ন দাখিল

মাংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-০৩ আসনের মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপি ও জামায়াতের প্রার্থী। সোমবার সকালে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এরপর দুপুর মোংলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। এসময় উভয়ের সাথে দলীয় নেতাকর্মী ও সমার্থকেরা উপস্থিত ছিলো।



