বাগেরহাটের রামপালে অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি ঃ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্তেওে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে বাগেরহাটের রামপাল উপজেলায় একজন কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রাপ্ত তথ্যানুযায়ী গতকাল বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫) কে অভিযুক্ত করা হয়। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রেজাউল কে এ অর্থদন্ড প্রদান করেন। ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্ত্তি বলেন বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ড্রেজার মালিক রেজাউল কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় যাা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। তিনি বলেন এমন অভিযান চলমান রয়েছে। তথ্য দিয়ে সবাইকে সহযোগীতার অনুরোধ করেন তিনি।



