স্থানীয় সংবাদ

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় জামায়াতে ইসলামী নেতার মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা ডা. মো. শরিফুল ইসলাম (৫৮) মারা গেছেন। গত রবিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মণিরামপুর সরকারি কলেজের সন্নিকটে যশোর-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলে তিনি দুর্ঘটনা শিকার হন। জানা যায়, ডা. শরিফুল ইসলাম সাংগঠনিক কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মণিরামপুর কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছুলে সামনের একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে সজোরে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নিহত ডা. মো. শরিফুল ইসলাম উপজেলার ৯ নং ঝাপা ইউনিয়নের হানুয়ার গ্রামের বাসিন্দা। তিনি হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। এয়াড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর চারটি ছেলে সন্তান আছে। সোমবার দুপুরে গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button