স্থানীয় সংবাদ

‘দেশের মানুষ ভোটের অপেক্ষায় ছিল, এবারের নির্বাচন হবে উৎসবমুখর’

# মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম মঞ্জু #

খবর বিজ্ঞপ্তি ঃ এটি একটি স্মরণীয় দিন। দীর্ঘদিন পর দেশের মানুষ নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। জুলাই বিপ্লবের রক্তসিক্ত রাজপথ দিয়েই গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের পর এসব কথা বলেন, খুলনা-২ আসনের বিএনপি মনোনীত পপ্রর্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র দাখিল জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। সেই বেদনা নিয়েই তারা অপেক্ষা করছিল। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার একটি উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। আমরা আজ সেই নির্বাচনী যাত্রায় পা রাখলাম। তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা একটি মানবিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের শপথ নিয়েছি। এখানে অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি, দখলদারিত্বের কোনো স্থান থাকবে না, বলেন তিনি। নজরুল ইসলাম মঞ্জু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে খুলনাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মনোনয়নপত্র জমা দেয়ার আগে নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা দলীয় কার্যালয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছাত্র-জনতার গণঅন্দোলনে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্ততা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তিনি টুটপাড়া কবরস্থানে গিয়ে তার আব্বা-আম্মার জন্য দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, কাজী মো. রাশেদ, এড. আকরাম হোসেন, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, নিয়াজ আহমেদ তুহিন, একরামুল হক হেলাল, মজিবর রহমান ফয়েজ, কামরান হাসান, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, শমসের আলী মিন্টু, হাসান মেহেদী রিজভী, এড. জিল্লুর রহমান, আকরাম হোসেন খোকন, মহিবুল্লাহ শামীম, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, এড. আসাদুজ্জামান আসাদ, আব্দুল জব্বার, বাচ্চু মীর, এড. কামাল হোসেন, আব্দুল মতিন, জাহিদ কামাল টিটো, শরিফুল ইসলাম বাবু, নাসির খান, আসলাম হোসেন, আনিসুর রহমান আরজু, মেহেদী হাসান সোহাগ, মেশকাত আলী, এড. ওমর ফারুক, মাহবুব হোসেন, খায়রুল ইসলাম লাল, ওমর ফারুক, রিয়াজুর রহমান, শামীম খান, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, নূরুল ইসলাম লিটন, মাজেদা খাতুন, সুলতান মাহমুদ সুমন, শামীম আশরাফ, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, সাখাওয়াত হোসেন, মাওলানা আব্দুল গফ্ফার, মাহমুদ হাসান মুন্নাসহ ওয়ার্ড, থানা ও অঙ্গ দলের শত শত নেতাকর্মি উপস্তিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button