স্থানীয় সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে চেম্বারের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (৮০) ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গন, সকল শ্রেণীর ব্যবসায়ী ও পেশাজীবীসহ সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এতদাঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে তাঁর বিদেহী রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।



