যথাযথ মর্যাদায় কাজী ওয়াহিদুজ্জামানের নবম মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ ৩০ ডিসেম্বর মঙ্গলবার বিশিষ্ট সমাজসেবক, উন্নয়নকর্মী, রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, ডায়াবেটিক সমিতি খুলনার সাবেক সভাপতি, এডাব খুলনা চ্যাপ্টারের সাবেক সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক-এর রুপকার প্রয়াত নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াহিদুজ্জামান-এর ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়। তিনি মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রামে জানুয়ারি ২৫, ১৯৪৪ সালে জন্ম গ্রহণ করেন এবং ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার খুলনায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। নবলোক পরিবারের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয়, শ্রদ্ধেয় কাজী ওয়াহিদুজ্জামান-এর বিদেহী আত্মার মাগফেরাত কৃতজ্ঞচিত্তে কামনা করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মরহুম এর স্মরণে ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মাস ব্যাপি প্রধান কার্যালয়সহ সকল শাখা ও প্রকল্প অফিস সমূহে শোক ব্যানার স্থাপন, সকল কর্মী/কর্মকর্তাদের ২৩ ডিসেম্বর ২০২৫ হতে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সপ্তাহ ব্যাপি কালো ব্যাজ ধারণ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ কোরআন তেলওয়াত, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূলে চক্ষু ক্যাম্প কর্মসূচি, মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল এবং মরহুমের বৈচিত্রময় জীবনের উপর একটি বায়োগ্রাফি প্রদর্শন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক জনাব কাজী রাজীব ইকবাল মরহুমের আত্মার শান্তির জন্য সকলের নিকট কায়মনোবাক্যে দোয়া প্রার্থনা করেন।



