স্থানীয় সংবাদ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বিজেএ পরিবার

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ সরকারের ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী , দেশনেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর-২৫ মঙ্গলবার সকাল ৬ টায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। প্রকৃতির অপ্রতিরোধ্য গতির কাছে আমরা সবাই অসহায়। তার মৃত্যুতে বিজেএ মর্মাহত ও শোকাহত। মহান আল্লাহর নিকট তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পরম করুনাময় আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ,সচিব (ভারপ্রাপ্ত) এবং বিজেএ’র সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকার্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button