দিঘলিয়ায় মোবাইলের ব্যাটারী দিয়ে তৈরি চার্জার বিষ্ফোরণ

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি মোটা মাস্টারের কবরস্থান সংলগ্ন শাহজাহানের দোকানের সামনে কে বা কারা মোবাইলের ব্যাটারী দ্বারা তৈরি চার্জার সাদৃশ্যের বস্তু তৈরি করে তার সংযোগ দিয়ে চার্জ দিয়ে রাখে ফলে তা গভীর রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহুর্তের মধ্যে জনপদের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত সোমবার রাত সাড়ে ৮ টার সময় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো বড় ধরণের নাশকতার উদ্দেশ্যের কথা বলেছেন এলাকার বিজ্ঞমহল। কেউ কেউ বলছে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে কোনো মহল জন মনে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ শাহ আলম এ প্রতিবেদককে জানান, নির্বাচনকালীন এলাকায় ত্রাস সৃষ্টির মানসে কোনো সংগঠিত চক্র এ ঘটনার সাথে জড়িত। এ ব্যাপারে দিঘলিয়া থানায় জিডি করা হয়েছে। তদন্ত করা হচ্ছে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের শণাক্তের চেষ্টা চলছে।



