জাতীয় সংবাদ

খালেদা জিয়ার দর্শন অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে : জয়শঙ্কর

প্রবাহ রিপোর্ট : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন জয়শঙ্কর। জয়শঙ্কর ফেসবুকে লিখেছেন, ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছি। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘন্টার সংক্ষিপ্ত সফরে গতকাল বুধবার সকালে ঢাকায় আসেন জয়শঙ্কর। বিকেলে তার ঢাকা ছাড়ার করার কথা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী, যিনি ঢাকায় এলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button