দৌলতপুর দিবা-নৈশ কলেজে খালেদা জিয়ার স্মরণে সভা ও দোয়া

খবর বিজ্ঞপ্তিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে দৌলতপুর দিবা-নৈশ কলেজে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মকা-ের উপর বিস্তারিত আলোচনা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় শিক্ষক মিলনায়তনে শোক সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ,এস,এম আনিসুর রহমান। প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মো: জয়নাল আবেদীন। অন্যন্যের মধ্যে ছিলেন, উপাধ্যক্ষ মো: সদরুজ্জামান, অধ্যাপক রুখসানা খানম অধ্যাপক পাপিয়া আক্তার, অধ্যাপক মোছা: আল ছানিয়া, অধ্যাপক মোঃ শাজাহান মোল্ল্যা, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক মাসুদ খন্দকার ,অধ্যাপক মো: মার্শাল টিটু হোসেন, অধ্যাপক সানজিদা হক, অধ্যাপক শামিমুর রহমান, অধ্যাপক তাপস কুমার, অধ্যাপক উজ্জ্বল সাহা, অধ্যাপক লুৎফুন নাহার, অধ্যাপক ফয়সাল মাহমুদসহ কলেজটির কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল হক। শোক সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম ও খতিব মো: শামসুল হক।



