খালিশপুর ৯নং ওয়ার্ডে অসহায় মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

# গণঅধিকার পরিষদ, খালিশপুর থানার উদ্যোগে #
স্টাফ রিপোর্টার ঃ দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, এই কঠিন সময়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘গণঅধিকার পরিষদ’, খালিশপুর থানা-এর পক্ষ থেকে খালিশপুর ৯নং ওয়ার্ডে মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল খালিশপুরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন গণ অধিকার পরিষদ খালিশপুর থানার আহবায়ক জাহিদুল ইসলাম। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত জাহিদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের পাশাপাশি যেকোনো দুর্যোগ ও আর্তমানবতার সেবায় গণঅধিকার পরিষদ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তীব্র শীতে দেশের দরিদ্র মানুষেরা যখন চরম কষ্টে দিনাতিপাত করছে, তখন রাজনৈতিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি।”কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ,খালিশপুর থানা কমিটির আহবায়ক”জাহিদুল ইসলাম, সদস্য সচিব”আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক” এডভোকেট আরিফা খাতুন, যুগ্ম আহ্বায়ক” মোঃ মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব”মোঃ আলম, যুগ্ম সদস্য সচিব”মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোঃ শাহিন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও জানান,তীব্র শীতের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে খালিশপুর থানার অন্যান্য ওয়ার্ড পর্যায়ে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে পর্যায়ক্রমে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং স্বচ্ছল ব্যক্তিদের যার যার সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।



