স্থানীয় সংবাদ

বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে রূপসায় বিএনপির দোয়া

খবর বিজ্ঞপ্তি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে রূপসায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা উত্তর পাড়া নিউ ফুডস সংলগ্ন মাঠে এ দোয়ার আয়োজন করা হয়। যুবদল নেতা খোকন মল্লিকের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মাইফুর রহমান, প্রধান বক্তা ছিলেন নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. দিদারুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, মো. কবির শেখ, জাহিদুল ইসলাম রবি, মো. আজিজুর রহমান, এস এম মিজানুর রহমান, মো. সাজ্জাদ হোসেন লিপন, রাজু শেখ, আলফাজ শেখ, ইখতিয়ার শেখ, সামসুর রহমান, রবিউল মীর, আসলাম, সাজিন, রমিজ, রমজান, নাজমুল, মাসুম বিল্লাহ, মফিজ, মাইঝে, হাসান, মাসুদ মীর, সবুজ শেখ, আবুল বাসার, শরিফুল ইসলাম, মুনা, সোহেল, সালেক হাওলাদার প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন, মুফতি আবু সাঈদ মাহমুদী ও কারী শফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button