স্থানীয় সংবাদ
কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ কর্তৃক শট গানের গুলিসহ যুবক গ্রেফতার

খবর বিজ্ঞপ্তি ঃ কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ কর্তৃক ২টি শট গানের গুলি সহ আলামিন শেখ (৩৪) নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আলামিন শেখ দেয়ানা উত্তরপাড়া বড়বাড়ি এলাকার মোঃ জাহিদুল শেখের ছেলে। কেএমপি পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দৌলতপুর থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-৬ ডিউটি করাকালে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে দৌলতপুর থানাধীন কৃষি কলেজের মেইন গেটের বিপরীতে গলি রাস্তাায় আক্কাস আলীর দুই তলা পাঁকা বাড়ির গেটের সামনে রাস্তার উপর থেকে জনসাধারন কর্তৃক ধৃত আলামিন শেখের কাছ থেকে দুই রাউন্ড শট গানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল এস আই (নিঃ) মোঃ আব্দুল্ল্যা আল মামুন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন, কেএমপির দৌলতপুর থানার, এফআইআর নং-২, ধারা- ১৯ (এফ) দ্যি আর্ম এ্যাক্ট ১৮৭৮।



