বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় লিটন স্মৃতি সংসদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব নগরীর রায়পাড়া রোডস্থ ক্লাবের নিজস্ব ভবনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের উপদেষ্টা মো. আশরাফ উল হক এর সভাপতিত্বে এবং মনিরুজ্জামান বাবু’র পরিচালনায় আলোচনা সভায় আপসহীন নেত্রীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, এডভোকেট আবুল খায়ের, এডভোকেট মাহফুজুর রহমান মফিজ, এডভোকেট মো. মামুন মোর্শেদ মুন্না ও গাজী ওহিদুর রহমান টুকু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদুল বারী কালু, প্রকৌশলী আবুল কালাম আজাদ, ডা. মোস্তফা কামাল, আব্দুল করিম বাবু, শেখ জার্জিসউল্লাহ, প্রকৌশলী শামীম জিহাদ, ফরিদ আহমেদ খোকন, এম এ জলিল, মুজবুল হাসান টিপু, মিজানুর রহমান নাজু, শরিফুল হাসান টিটু, রেজাউল করিম সাবু, লতিফুর রহমান সুইট, তালাত মাহমুদ সাগর, ফয়সাল আহমেদ, সেলিম রেজা, সাজ্জাদ পারভেজ সুমন, শেখ আজিম উল্লাহ বাবর, শফিকুল জাহান মুকুল, হুমায়ুন কবির লাবু, জামিল, রাজা, কাকন, মুরাদ, পারভেজ, টুলু, তরিকুল, রিয়াদ, নাছির, জাকির, খসরু, বিপনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।



