স্থানীয় সংবাদ

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ৯৬ বছরের বৃদ্ধা গুরুতর আহত

যশোর ব্যুরো ঃ যশোরের বেনাপোল পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় কল্পনা রাণী (৯৬) নামে এক বৃদ্ধা নারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ১ জানুয়ারী সন্ধ্যায় বেনাপোল পৌর গেট স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত কল্পনা রাণী বেনাপোলের কাগজপুকুর এলাকার বাসিন্দা। তিনি মৃত দুলাল চন্দ্রের স্ত্রী এবং বেনাপোল ওয়ার্ডের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন।
স্থানীয়দের বরাতে জানা যায়,বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পাড়া থেকে বাড়ি ফেরার সময় বেনাপোল পৌর গেট স্কেলের সামনে রাস্তা পারাপারকালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক গাড়িসহ দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
যশোর জেনারেল হাসপাতালের রাত ১১টার তাকে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button