স্থানীয় সংবাদ

হাফেজ মাওঃ আব্দুল আউয়ালের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার খালিশপুর ৭ ও ৮নং ওয়ার্ডে খুলনা-০৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সকাল থেকে ৭নং ওয়ার্ডের শ্রমজীবী, পেশাজীবি, মেহনতী ও সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং বিকালে ৮নং ওয়ার্ডের শ্রমজীবী, পেশাজীবি, মেহনতী ও সর্বস্তরের জনগণের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। এসময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আবু গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা সহ-সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি বাদশা খান, খুলনা-৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, ৮নং ওয়ার্ডের সেক্রেটারি জহিরুল ইসলাম, শ্রমিক আন্দোলনের আল আমীন গাজী, যুব আন্দোলনের মামুনুর রশীদ, ছাত্র আন্দোলনের সভাপতি ওসমান নাদীম, মাঈনুল ইসলাম, খান ফজলে রাব্বীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button