স্থানীয় সংবাদ

পলিথিন বর্জনে শপথ গ্রহণ অনুষ্ঠান কাল

খবর বিজ্ঞপ্তি ঃ পরিবেশ দূষণকারী পলিথিন বর্জনের লক্ষ্যে আগামীকাল সোমবার বেলা আড়াইটায় খুলনা জেলা সহকারী আইনজীবী (অ্যাডভোকেট ক্লার্ক) সমিতির সদস্যরা শপথ গ্রহণ করবেন। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, সমিতি মিলনাতয়নে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। কেসিসির সাবেক মেয়র ও নগর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। সমিতির সভাপতি মো. জাহিদুল আলম সভাপতিত্ব করবেন। ইতিপূর্বে বিকে ইউনিয়ন ইন্সটিটিউশনের শিক্ষক-শিক্ষার্থীরা পলিথিন বর্জনে শপথ গ্রহণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button