স্থানীয় সংবাদ

শিক্ষকের মানোন্নয়নেই হবে টেকসই শিক্ষা সংস্কার

# লেইস প্রকল্পের প্রশিক্ষণ পরিদর্শনে মহাপরিচালক #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে গুণগত রূপান্তরের পথে এগিয়ে নিতে শিক্ষক উন্নয়ন যে কেন্দ্রীয় ভূমিকা পালন করে তার একটি শক্ত ও বাস্তব উদাহরণ আজ প্রত্যক্ষ করল খুলনা অঞ্চল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), বাংলাদেশ, ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান শনিবার (৩ জানুয়ারি) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনায় চলমান লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন লেইস প্রকল্পের আওতায় আয়োজিত ৫৬ দিন ব্যাপী নবীন শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সেশন পরিচালনা করেন। এই পরিদর্শন নিছক একটি আনুষ্ঠানিক কর্মসূচি ছিলো না; বরং এটি প্রতীয়মান হয়েছে শিক্ষক প্রশিক্ষণ, পেডাগজিকাল সংস্কার এবং শিক্ষা প্রশাসনের নীতিগত অঙ্গীকারের এক শক্তিশালী বার্তা রূপে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা এই আয়োজনের মধ্য দিয়ে আবারও প্রমাণ করলো মানসম্মত শিক্ষক প্রস্তুতিই টেকসই শিক্ষার ভিত্তি। খুলনা টিচার্স ট্রেনিং কলেজে চলমান ৫৬ দিনব্যাপী এই বেসিক ট্রেনিং কার্যক্রমটি লেইস প্রকল্পের দ্বিতীয় ব্যাচ, যেখানে মাধ্যমিক পর্যায়ের নবীন শিক্ষকরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি কেবল বিষয়ভিত্তিক নয়; বরং এতে অন্তর্ভুক্ত রয়েছে আধুনিক শিক্ষামনোবিজ্ঞান, শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতি, ধারাবাহিক মূল্যায়ন, শ্রেণি ব্যবস্থাপনা, ডিজিটাল টুলসের ব্যবহার এবং পেশাগত নৈতিকতা। পরিদর্শনকালে প্রফেসর বি. এম. আব্দুল হান্নান প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি একটি একাডেমিক সেশনে অংশ নিয়ে শিক্ষক উন্নয়নের দর্শন, রাষ্ট্রীয় শিক্ষানীতির লক্ষ্য এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে সেতুবন্ধনের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “শিক্ষা সংস্কার কখনোই শুধু কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে আসে না। এর প্রাণভোমরা হলো শিক্ষক। একজন দক্ষ, সচেতন ও পেশাদার শিক্ষকই পারে শিক্ষার্থীর জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে।” তিনি আরও জোর দেন যে, প্রশিক্ষণ যেন কাগুজে সনদে সীমাবদ্ধ না থেকে শ্রেণিকক্ষে বাস্তব প্রয়োগে রূপ নেয়Íএটাই লেইস প্রকল্পের প্রকৃত সাফল্যের মানদ-।
খুলনা টিচার্স ট্রেনিং কলেজে চলমান এই ৫৬ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে মহাপরিচালকের সাথে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মো: নওসের আলী, উপ-পরিচালক, মাউশি এবং অন্যান্য পদস্থ কর্মকর্তারা। বিশেষ অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা টিটিসি’র সদ্য সাবেক অধ্যক্ষ মহোদয়, প্রফেসর মো: তৌফিক আহম্মদ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের বর্তমান অধ্যক্ষ মহোদয়, প্রফেসর সুজাউদ্দোলাহ। অধ্যক্ষ বলেন, “শিক্ষা যদি জাতির মেরুদ- হয়, তবে শিক্ষক তার চালিকাশক্তি আর সেই শক্তিকে গড়ে তুলতেই লেইস প্রকল্প ও খুলনা টিচার্স ট্রেনিং কলেজ একসাথে কাজ করে চলেছে, দৃঢ় প্রত্যয়ে ও পেশাদার নিষ্ঠায়।“এই পরিদর্শনের সার্বিক তত্তাবধায়নে ছিলেন খুলনা টিটিসি-তে লেইস প্রজেক্টের ফোকাল পয়েন্ট, মোহাম্মদ আনিসুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button