ইউনিলিভার বাংলাদেশ গ্ল্যামার লাক্স সুপারস্টাররা দৌলতপুরে

খবর বিজ্ঞপ্তিঃ দ্বি প্রহর ছুই ছুই ঠিক তখনি নগরীর দৌলতপুর বাজারে প্রবেশ করেন ইউনিলিভার বাংলাদেশ গ্ল্যামার লাক্স সুপারস্টাররা।এর আগে লাক্স তারকাদের আগমনের খবরে দৌলতপুর বাজার এলাকায় উৎসুক দর্শকদের ঢল নামে। এ সময় লাক্স সুপারস্টার ফাইনাল রাউন্ডের সেরা ৪ প্রতিযোগীসহ ইউনিলিভার বাংলাদেশ কর্মকর্তা কর্মচারী বৃন্দ সঙ্গে ছিলেন। প্রতিযোগীরা রবিবার দুপুরের দিকে দৌলতপুর বাজারের বিভিন্ন মুদি দোকান ও সুপার স্টোরের ‘লাক্স’ পণ্যের বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা দুপুর ২টার দিকে দৌলতপুর এলাকা ত্যাগ করে ফুলতলার উদ্দেশ্যে রওনা হন। দৌলতপুরে লাক্স সুপার স্টার ফাইনাল রাউন্ডের সেরা ৫ প্রতিযোগীর মধ্যে উপস্থিত ছিলেন আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল। জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে লাক্স সুপারস্টার প্রতিযোগী তিস্তা পাল এই ক্যাম্পেইনে আসতে পারেননি। লাক্স সুপার স্টারদের এক পলক দেখতে ছুটে এসেছেন অনেক স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার দর্শনার্থীরা। এ সময় ফাইনাল রাউন্ডের জন্য উপস্থিত ৪ প্রতিযোগী তাদের ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এখন যেহেতু প্রতিযোগিতার এই পর্যায়ে ভোটদান চলছে, তাই সবার কাছে তারা ভোট কামনা করেন। এ সময় উপস্থিত অনেক ভক্ত তাদের সাথে ছবিও তোলেন। ভোট কামনার পাশাপাশি, লাক্স পণ্যের বিক্রেতাদের হাতে প্রতিযোগীরা আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেন। দেখা গেছে ,দৌলতপুর বাজার এলাকায় লাক্স পণ্যের বিক্রেতা ও ব্যবসায়ীদের হাতে ১০ টি গিফট হ্যাম্পার পুরস্কার দেন।দৌলতপুর বাজারে আসা পাপিয়া আক্তার নামের এক বেসরকারি কলেজের শিক্ষক বলেন, লাক্স সুপার স্টার এই প্রোগ্রামটি আমি নিয়মিত দেখি। এখানে আমার প্রিয় প্রতিযোগীকে এক নজর দেখতে এসেছি। দূর থেকে সেলফিও তুলেছি। সকাল থেকে অপেক্ষা করাটাও সার্থক হয়েছে। একজন মাংস ব্যবসায়ী রফিকুল ইসলামের সাথে কথা হয় তিনি বলেন,লাক্স সুন্দরীরা আসবে শুনে আমি এসেছি। আমরা তো সব সময় নায়িকাদের টিভিতে দেখি। তাই এবার একটু লাক্স সুন্দরীদের সরাসরি দেখার জন্য এসেছি। দৌলতপুর বাজারে লাক্স সুপারস্টার প্রতিযোগীরা মুদি দোকানদারসহ বাজার করতে আসা আগন্তুকদের সাথেও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।



