সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নগর যুবদলের দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : আমাদের প্রিয় নেত্রী, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনা মহানগর যুবদলের উদ্যোগে ৪ জানুয়ারি রবিবার, বিকাল ৪টা ৩০ মিনিটে (আসরবাদ) খুলনা প্রেস ক্লাব ব্যাংক কুয়েট হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সঞ্চালনা করেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক দলের সভাপতি মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক শফি, খুলনা মহানগর কৃষক দলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সজিব। আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ মোঃ সোহেল, মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন হোসেন মিঠু, গোলাম জুলকার নাইন, নাসিম আহমেদ ইমন, হাবিবুর রহমান কাজল, তামজিদ আহমেদ মিশু, সহ মহানগর যুবদলের সদস্য ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।



