জাতীয় সংবাদ

জুলাই আন্দোলনে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত : সিআইডি

প্রবাহ রিপোর্ট ঃ জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের মধ্যে আট জনের পরিচয় শনাক্ত করা করেছে সিআডির ফরেনসিক ইউনিট। তারা হলেন ফয়সাল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম (৫২), মাহিম (২৫), সোহেল রানা, আসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম (২৯)। এর আগে রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে ১১৪ জনের লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি। সংস্থাটি জানিয়েছে, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লাশ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতিটি লাশ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন। সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরি ব্যবহার করে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। সিআইডি আরও জানায়, এ পর্যন্ত অজ্ঞাতপরিচয় শহীদদের পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্য থেকে ৯টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত ডিএনএ নমুনার মাধ্যমে এরইমধ্যে আট জন অজ্ঞাত নিহতের পরিচয় সফলভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button