স্থানীয় সংবাদ

দৌলতপুরে দেড় কেজি গাঁজাসহ দু’ মাদককারবারী গ্রেফতার

# মোটরসাইকেল জব্দ #

স্টাফ রিপোর্টারঃ দৌলতপুর থানা পুলিশ গত ৪ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে মহেশ্বরপাশা এলাকায় অভিযান চালায়। অভিযানে দু’ মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দু’ মাদক কারবারি হলো মহেশ্বরপাশার বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে মোস্তাক আহমেদ (৪৩) এবং দিঘলিয়ার পথের বাজার এলাকার বাসিন্দা মনির শেখের ছেলে আব্দুল্লাহ ইসলাম জনি (২৭)। তাদের কাছ থেকে দেড় কজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button