স্থানীয় সংবাদ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চেম্বারের দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি : ৫ জানুয়ারি, সোমবার খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নামাজ ঘরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বোভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনা করে বাদ মাগরিব পবিত্র দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার বিভিন্ন ব্যবসায়ী সমিতির বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও খুলনা চেম্বারের প্রশাসকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিলে উপস্থিত সকলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনা করে তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও মোনাজাত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button