হটাৎ গ্যাসের মূল্য বৃদ্ধিতে আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভায় বক্তারা

খবর বিজ্ঞপ্তি ঃ রান্নার কাজে ব্যবহৃত জরুরি এলপিজি গ্যাসের মূল্য হটাৎ করে বৃদ্ধির প্রতিবাদে,অদ্য ইংরাজি ৫ তারিখ সোমবার সকাল ১১টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ জামাল মোড়লের পরিচালনায় বক্তারা বলেন বিইসি কোনো শুনানী ছাড়া ভোক্তা পর্যায়ে ১২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বৃদ্ধি করে ১৩০৬ করায়,অন্য দিকে এই সুযোগে কতিপয় অসাধু ব্যবসায়ী,অধিক মুনাফাখোর গোডাউনে পর্যাপ্ত গ্যাস মজুত থাকলেও,গ্যাসের কৃত্রিম সংকটের কথা শুনিয়ে ঐ সকল অবৈধ,অসাধু, অধিক মুনাফা খোররা ১৬০০/=,১৭০০/= টাকায় গ্যাস বিক্রি করছে। এমন কি যে যার কাছ থেকে যত বেশি নিতে পারে। যেন দেখার কেউ নাই। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,হটাৎ করে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের অধিক মূল্য বৃদ্ধি পাওয়ায় ভোক্তারা বিশেষ করে নিম্ম মধ্য বিত্ত,নিম্ম বৃত্তরা চরম বিড়ম্বনায় পড়েছেন জানিয়ে বলেন,এই অবস্থা চলতে পারেনা,অনতিবিলম্বে এই সকল অবৈধ,অধিক মুনাফাখোর ব্যবসায়ীদের চিন্হিত করে,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তির দাবি জানান,বক্তারা খুলনা জেলার মাননীয় জেলা প্রশাসকের ও হস্তক্ষেপ কামনা করে দ্রুত ই বিইসি নির্ধারিত মূল্যে ভোক্তারা গ্যাস ক্রয় করিতে পারে তার ব্যবস্থা নেওয়ার আহব্বান জানিয়ে বক্তিতা করেন,বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ সভাপতি,মোঃ কামরুল ইসলাম কামু,জি এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন,যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো,সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা,মোঃ আঃ রাজ্জাক মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু,খন্দকার তৈয়েবুল ইসলাম টিম,তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ সবুজুল ইসলাম, মোঃ খায়রুল আলম, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ মামুন অর রশিদ, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন সহ প্রমুখ। অন্য এক বিবৃতিতে দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধাক্ষ অসুস্থ এইচ এম আলাউদ্দিন এর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন।



