ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক তাজ

খবর বিজ্ঞপ্তি ঃ দৌলতপুর দেয়ানা এলাকার সন্তান মুহাম্মাদ শাহরিয়ার তাজ, শৈশবকাল থেকেই দাওয়াতি পরিবেশ, নৈতিক শিক্ষা ও সাংগঠনিক চেতনায় বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রনেতা দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সংগঠনের বিভিন্ন স্তরে তার দায়িত্বশীল ভূমিকা ও সাংগঠনিক প্রজ্ঞা তাকে একজন পরিণত ও আস্থাভাজন নেতৃত্বে পরিণত করেছে। এর আগে, তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের আলিয়া মাদরাসা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি গত সেশনে দৌলতপুর থানা শাখার সহ-সভাপতি এবং ২০২৪ সেশনে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। শিক্ষাজীবনে তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন শেষে দেয়ানা পাবলা এলাকার ঐতিহ্যবাহী দেয়ানা পাবলা ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি মাধ্যমিক স্তরে অধ্যয়নরত আছেন। পারিবারিকভাবেও তিনি ইসলামী চেতনা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে লালিত। চব্বিশের গণঅভ্যুত্থানে তার সাহসী ও সক্রিয় ভূমিকা ছাত্রসমাজে তাকে আলাদা পরিচিতি এনে দেয়। মুহাম্মাদ শাহরিয়ার তাজ-এর এই পদোন্নতি খুলনা মহানগরসহ দৌলতপুর থানা শাখার সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা, আনন্দ ও আশার সঞ্চার করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার মেধা, সততা ও দায়িত্বশীল নেতৃত্বে তথ্য গবেষণা ও প্রচার বিভাগ আরও শক্তিশালী ও কার্যকর হবে।



