কেসিসির প্রধান ভেটেরিনারী সার্জনের নির্বাহী কর্মকর্তা ও সচিব সাথে সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার ঃ সিটি কর্পোরেশনের বুনিয়াদী প্রশিক্ষণে বিজয়ে রেকর্ড সৃষ্টিকারী কর্মকর্তা কেসিসির ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস মঙ্গলবার সকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও সচিব আরিফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন। প্রথম শ্রেণীর এ কর্মকর্তা এ বিরল সম্মান অর্জন করায় কেসিসি কর্তৃপক্ষ তাকে ধন্যবাদ জানান ও কৃজ্ঞতা প্রকাশ করেন। তিনি গত ১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত ৩৫ দিন এ প্রশিক্ষণে অংশ নেন। খুলনাসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের ২৪ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা (নবম গ্রেড) ঢাকা এনআই এলজিতে এ বুনিয়াদী প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণে শেষে প্রথম হওয়ার গৌরব অর্জন করে ড. পেরু গোপাল বিশ্বাস। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রশিক্ষণে মোট ১৬টি পুরস্কার দেয়া হয়। তার মধ্যে পেরু গোপাল বিশ্বাস পান ৫টি পুরস্কার। এর মধ্যে তিনিটিতে তিনি প্রথম স্থান অধিকার করেন। সেগুলো হলো ডিজি এ্যাওয়ার্ড, সাবিক মূল্যায়নে প্রথম ও শারিরীক চর্চার মূল্যায়নে প্রথম হন তিনি। এছাড়া মডিউল ভিত্তিক মূল্যায়নে তৃতীয় ও ব্যাট মিন্টন দ্বৈত রানা আপ হওয়ার গৌরব অর্জন করে খুলনা সিটি কর্পোরেশনকে সম্মানিত করেন। কেসিসির এ যাবৎ কাল কোন কর্মকর্তার এমন সফলতা অর্জনের রেকর্ড নেই।



