স্থানীয় সংবাদ

সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী : বার্ষিক আয়ে এজাজ

খুলনা-১ আসন

কৃষ্ণ নন্দীর স্থাবর ও অস্থাবর সম্পদ ২০ কোটি ৬৬ লাখ
এজাজের বাার্ষিক আয় ১ কোটি ৩০ লাখ, ব্যাংক ঋণ ৪৭ লাখ

কামাল মোস্তফা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে খুলনার ছয়টি আসনের মধ্যে সর্বাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) এ। মনোনয়ন জমা দেয়া ১৩ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন। মনোনয়ন জমার সাথে প্রার্থীরা হলফনামা জমা দিয়েছেন। নির্বাচন ঘিরে আসনটিতে মূল আলোচনায় বিএনপি প্রার্থী আমীর এজাজ খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে। জামায়াত ইসলামি কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেয়ায় চমক সৃস্টি হয়।
ঘলফনামার তথ্যানুযায়ী, জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী আসনটির অন্য প্রার্থীদের থেকে সম্পদে এগিয়ে। অন্যদিকে বিএনপি প্রার্থী আমীর এজাজ খান এগিয়ে আছেন বার্ষিক আয়ে। দ’ুজনই পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন।
জেলা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, কৃষ্ণ নন্দীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি। তাঁর নামে কোন মামলা নেই।
জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীর অস্থাবর ও স্থাবর সম্পদ রয়েছে ২০ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৯২৪ টাকার। যার মধ্যে নগদ অর্থ ঋণসহ ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা হলফনামায় উল্লেখ করেছেন তিনি। ব্যবসা ও কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা।
তারঁ হলফনামা পর্যালোচনা করে আরও দেখা যায়, জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী অস্থাবর সম্পদ ১৯ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা এবং স্থাবর সম্পদ এক কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকার সম্পদ রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা, ৪৭ লাখ টাকা মূল্যের একটি নিশান জীপ ও একটি টয়েটো প্রোভাক্স প্রাইভেট কার, উপহারের ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য, উপহারের আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। স্থাবর সম্পদের মধ্যে ২.৪৭ একর কৃষি জমির অর্জনকালীন মূল্য ৯৬ লাখ ২৫ হাজার টাকা, ৩৯ লাখ টাকা মূল্যের ০.৫১৫০ একর অকৃষি জমি, ডুমুরিয়ার চুকনগরে ২৮ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২টি তিনতলা পাকা বাড়ি রয়েছে তার। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী বছরে ৩০ হাজার ৮০০ টাকার আয়কর প্রদান দাখিল করেছেন।
অন্যদিকে বিএনপি প্রার্থী আমির এজাজ খানের শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ। তার মামলার সংখ্যা ১৩টি। যার মধ্যে কয়েকটি মামলায় খালাস ও প্রত্যাহার হয়েছে, কিছু মামলা চলামান রয়েছে।
হলফনামা অনুযায়ী, তাঁর ব্যবসাসহ বিভিন্ন খাত থেকে বার্ষিক আয় ১ কোটি ৩০ লাখ ৯ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ ৩৬ লাখ ৩৯ হাজার ৪১৬ টাকা, ব্যাংকে জমা ২৪ লাখ ৮২ হাজার ২১৪ টাকা, এফডিআর ৮৫ লাখ টাকা, বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেলের মূল্য ৪০ লাখ ৪০ হাজার টাকা, ৩০ ভরি সোনা, ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক পণ্য, ১ লাখ টাকার আসবাবপত্র টাকা। এছাড়া তার কৃষি জমি, অকৃষি জমি, ৮টি দোকান বাবদ ৬০ লাখ টাকার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে। গরুর খামারে ব্যাংক ঋণের পরিমাণ ৪৭ লাখ ৪৯ হাজার ৮৫১ টাকা। তার স্ত্রীর ২০ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
সবশেষ বছরের আয়কর ১ লাখ ৫৭ হাজার ২০১ টাকা প্রদান করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button