জাতীয় সংবাদ

নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার : দিনাজপুরে ১৬ জন আটক

প্রবাহ রিপোর্ট : প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় অসদুপায় অবলম্বনে অভিযোগে দিনাজপুরে ডিভাইসসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ও প্রশাসন। গতকাল শুক্রবার বিকালে জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক পরীক্ষার্থীদের পরিচয় জানা যায়নি। প্রশাসন জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলে ২ জন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে একজন, কাদের বক্স মেমোরিয়াল কলেজে (বিএম) ২ জন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে একজন, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে একজন, দিনাজপুর সরকারি মহিলা কলেজে একজন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে একজন, দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুলে একজন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসায় ৫ জন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একজন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুলে একজন পরীক্ষার্থী ডিভাইসসহ আটক হয়েছেন। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button