স্থানীয় সংবাদ

সুজনের বিভাগীয় নির্বাচনী সংলাপ আজ

খবর বিজ্ঞপ্তি ঃ সুজনের বিভাগীয় নির্বাচনী সংলাপ আজ শনিবার, সকাল ১০টায় রূপসা স্ট্র্যান্ড রোডস্থ সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হবে। গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারভিত্তিক কর্তৃত্ববাদমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ। এই আকাঙ্খাকে সামনে রেখে সুজন দীর্ঘদিন থেকে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও রাষ্ট্র সংকারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের পর গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। পাশাপাশি ১৩ নভেম্বর ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫’ জারি করা হয় এবং একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি’১২ একইসাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। আমরা চাই রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে আমাদের প্রিয় মাতৃভূমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারসমূহ সুস্পষ্টভাবে উল্লেখ থাকুক। আমাদের এই প্রত্যাশাকে ধারণ করে আমরা রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে চাই। এ লক্ষ্যে ৮টি বিভাগে ৮টি বিভাগীয় সংলাপের আয়োজন করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক খুলনা বিভাগের বিভাগীয় সংলাপটি আজ শনিবার, সকাল ১০টায়, সিএসএস আভা সেন্টার এ, অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সংলাপটিতে সুজন-এর কেন্দ্রীয় সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button