দৌলতপুরে ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : ফলাফল ঘোষণা

# সভাপতি রাফিকুল ইসলাম, সা: সম্পাদক শফিকুল ইসলাম বাবু #
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘ ক্লাবের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠি হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অনুষ্ঠাতব্য নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৬০ জন। শনিবার (১০ জানুয়ারি) ৬টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে সহ-সভাপতি পদে যথাক্রমে- মোল্লা জাহিদ হোসেন, শেখ আব্দুল হামিদ ও শেখ আনসার আলী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. মামুন আল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক পদে যথাক্রমে- পরিতোষ ভট্টাচার্য, মোঃ সাব্বির ও মুন্সি হাসিবুর রহমান, সহ- সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে যথাক্রমে -আসাবুর রহমান অনিক ও এম. ফায়েদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে সাইফু রইসলাম মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন সুলতানা নির্বাচিত হয়েছেন।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছেন সভাপতি পদে সরদার রাফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোল্লা শফিকুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক পদে যথাক্রমে- মোঃ শামসুল আলম মিল্টন, শেখ মোঃ ইব্রাহিম ও এস এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে শেখ খালিদ হাসান মঈন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম রতন ও মো. নুর আলম শান্ত, প্রচার সম্পাদক পদে মো. আজিম আহমেদ, সহ প্রচার সম্পাদক পদে অমিত কুমার সাহা ও মোঃ সোহরাব হোসেন, অর্থ সম্পাদক পদে মোঃ হাসান আলী, সহ-অর্থ সম্পাদক অনুপ কুমার কুন্ডু, দপ্তর সম্পাদক মো. সাব্বির বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক সুমন সরদার, সমাজ কল্যাণ সম্পাদক মো.মমিন মোল্লা, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ইফতেখার আলম রাব্বি ও শেখ মোশারফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম গাজী, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আলী রেজা মোহাম্মদ তাওয়াব, আইন বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-আইন বিষয়ক সম্পাদক মইনুল হক আল মামুন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. মনিরুজ্জামান ছবি, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে – মোঃ আব্দুস সালাম শেখ, মো. আনিসুল হক, মোঃ শফিকুল ইসলাম, এস এম শামীম, মো. মিজান আল হাসান, আকুঞ্জি এস এম মুস্তাসিন, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মোঃ মনিরুল ইসলাম তরফদার, মো. মিজানুর রহমান তরফদার, রনজিত কুমার কুন্ডু, মোঃ শহিদুল ইসলাম শাহীন ও জ্যাকি বীন মীর বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মুর্শাফ হোসেন। একইদিন রাতে তিনি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠতব্য নির্বাচনের নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক পদে মোল্লা শফিকুল ইসলাম বাবু জানান, ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘ ক্লাবের অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছি। নবনির্বাচিত সভাপতি সরদার রাফিকুল ইসলাম জানান, পাবলা সবুজ সংঘ একটি এতিহ্যবাহী সংগঠন। এটি পাবলা গ্রামের ইতিহাস, ঐতিহ্যবহন করে। ভোটাররা আমাদের উপর বিশ^াস রেখে আমাদের নির্বাচিত করেছেন। তাদের অর্পিত বিশ^াস যেন যথাযথভাবে রক্ষা করতে পারি। ক্লাবের উন্নয়ন ও পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করছি। সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার শেখ মুর্শাফ হোসনে জানান, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পাবনার সবুজ সংঘ ক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বহুদিন বছর পর গণতান্ত্রিক নিয়মে ভোটের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি এ ক্লাবের পরবর্তী অগ্রযাত্রাকে অগ্রগামী করবে বলে বিশ্বাস করি। এমন নির্বাচন পরিচালনা করতে পেরে আমি সত্যিই আনন্দিত ও খুশি।



