স্থানীয় সংবাদ

স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ত্যাগ দেশ গঠনে ভূমিকা রাখবে- আলী আসগর লবি

# ডুমুরিয়ায় খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলী আসগার লবি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষকে এতটা ভালোবাসেন যে বিগত সরকারের আমলে এত নির্যাতনের পরেও তিনি জনগণের পক্ষে ও বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন। তিনি দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির ছিল না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ১০ জানুয়ারী (শনিবার) বিকালে ২টায় বসুন্দিয়া, বিকেল ৩টায় সেনপাড়া, ৪টায় কালিকাপুর বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া লড়াই করেছেন। তার এই চলে যাওয়া শুন্যস্থান পূরণ হবার নয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই কামনা করি। সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, মোল্লা মোশারফ হোসেন মফিজ, এ্যাড: মাহফুজুর রহমান মফিজ, মাহাবুর মোল্লা, শেখ মশিউর রহমান লিটন, শেখ শাহানুর ইসলাম, হেমায়েত রশিদ খান, আসমাউল হুদা মিঠু, শেখ আব্দুর রশিদ, আফজাল বিশ্বাস, জাহাঙ্গীর সরদার,কামরুজ্জামান লাবু, মহাসিন মোল্লা প্রমুখ। এর আগে এর আগে ডুমুরিয়ার বসুন্দিয়া বাজারে শুভেচ্ছা বিনিময়, সাবেক চেয়ারম্যান জাহা বক্স বিশ্বাস এর কবর জিয়ারত, সেনপাড়া বিএনপি অফিস উদ্বোধন, কালিকাপুর ইউনিয়নবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ, ফুলবাড়িয়া মাদরাসায় কুশল বিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button