স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় বাড়িতে হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে এক নারীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ বটিয়াঘাটা উপজেলার বাশবাড়িয়া গ্রামে ভূমিদস্যু কর্তৃক বাড়িতে হামলা, ভাংচুর, দখল ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন খায়রুন নাহার নাজমা নামে এক নারী। গতকাল দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নাজমা বলেন, আমি বটিয়াঘাটা থানার বাশবাড়িয়া গ্রামের নিবাসী, আমি একজন গৃহিণী এবং আমার স্বামী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। হাজারি দাসীর সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ থাকায় ১৪৪/১৪৫ ধারায় শান্তি শৃঙ্খলা রক্ষার নোটিশ বটিয়াঘাটা থানা থেকে জারি করা হয়। জারির তারিখ ৩/১/২৬ ইং, মামলা নং এম, পি-৯০০/২৫( বটিয়াঘাটা)। এ কোর্টের শান্তি শৃঙ্খলা রক্ষার নোটিশের পরেও গত ৭ জানুয়ারী সকাল ১১টায় একদল ভূমি দস্যু আমাদের পুরাতন বাড়িটির উপরে হামলা চালায়। সেখানকার লোহার গেঁটের ২টি তালা ভেঙ্গে, গেটটি দেওয়াল থেকে আলাদা করে নিয়ে যায় ও জমির বাউন্ডারি ওয়াল কিছু অংশ ভেঙ্গে ফেলে, এছাড়া আরো অন্যান্য মালামাল জোরপূর্বক নিয়ে যায়। পরবর্তীতে সেইখানে দুইটি সাইনবোর্ড লাগায়। এ সকল কাজে বাধা দিতে গেলে গায়ে হাত তোলে আর প্রাণনাশের হুমকি দেয় এবং খালের উপর চলাচলের কাঠের পোল ভেঙ্গে ফেলে।
তিনি আরও অভিযোগ করে বলেন, এ ঘটনায় আমরা থানা পুলিশকে জানালেও কোন প্রকার সাহায্য পাইনি। তারপরও থানায় গিয়ে জিডি ও অভিযোগ দায়ের করি। তাতেও কোন ফল না পেয়ে বটিয়াঘাটার এসিল্যান্ডকে বিষয়টি সম্পর্কে জানাই, পরবর্তীতে যৌথবাহিনি কেও জানাই এবং সরাসরি র‌্যাব-৬ এ গিয়ে ও তাদের বিষয়টি সম্পর্কে অবগত করি। আমার কাছে থাকা আত্মীয়স্বজনসহ সকলে ভয়ে আমাদের ছেড়ে চলে গেছে। এই সকল সঙ্ঘবদ্ধ চক্র ইতিপূর্বে আমাদের কাছে টাকার দাবিও করেছে। আমাদের জানমালের নিরাপত্তা এবং এদের বিচারের জন্য প্রশাসনের উচ্চ মহলের কাছে দাবি জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button