অত্যাধুনিক স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন

# পাইকগাছায় খালেদা জিয়ার আত্মার শান্তি প্রার্থনা অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবসময় মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে ছিলেন বলেই জীবনে চরমমূল্য দিতে হয়েছে তাঁকে। সে কারণেই অবিসাংবাদিত নেত্রীতে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া। অত্যাধুনিক স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন। গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকালে পাইকগাছার হরিঢালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রার্থনা সনাতন সম্প্রদায়ের অন্যতম নেতা দেবু ঠাকুরের সভাপতিত্বে মন্দির কমিটির সভাপতি এড. দীপঙ্কর সাহার পরিচালনায় হরিদাসকাঠি মন্দিরে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করবেন। তার আদর্শকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলে ঐক্যবদ্ধ থেকে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করুন। ধর্মীয় সভা শেষে বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সম্প্রীতি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়। সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি আহবায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ইমদাদুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেবেন ঘোষ, বিশ্বজিৎ সাধু, প্রত্যাশা সমবায় সমিতি নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ বিশ্বাস, সঞ্জয় দে, সুনীল, তপন কর, সদয়, সুব্রত নন্দী, রনজিত দে, অলক শীল, তিলক হরি, নারায়ন হরি, হরিদাস, স্যামুয়েল, আহলাদ, দেবদাস দত্ত, সুনীল দত্ত, তুষার ঘোষ, বেচা ঋষি, কালিদাস, গৌর বিশ্বাস, পলাশ, সন্দীপ, বিশ্বসহ বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ। এরআগে, সকাল ১০টায় কয়রা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সভায় উপস্থিত থেকে দিক-নির্দেশনা দেন ধানেরশীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। পরে বেলা ১১টায় কয়রা সদর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভাতেও প্রধান অতিথি ছিলেন তিনি।।



