স্থানীয় সংবাদ

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রূপসা প্রতিনিধি : রূপসায় আব্দুল রাশেদ ওরফে বিকুল (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল রাশেদ বিকুল খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর তিন রাউন্ড গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকা- সংঘটিত হয়ে থাকতে পারে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, “শনিবার রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button