স্থানীয় সংবাদ

মুক্তিযোদ্ধা সংসদ শিল্পাঞ্চল জেলা ইউনিট কমান্ডের জরুরী সভা

খবর বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা শিল্পাঞ্চল জেলা ইউনিট কমান্ডের নিজস্ব কার্যালয়ে রবিবার সন্ধ্যায় জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান। সভায় সকল মুক্তিযোদ্ধাবৃন্দ আসন্ন সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে মতে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক করা হয় বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান। সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা শেখ মুজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ, বীরমুক্তিযোদ্ধা দাউদ আলী, বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আক্কেল আলী, বীরমুক্তিযোদ্ধা আঃ রহিম, বীরমুক্তিযোদ্ধা আছাদ মুন্সি, বীরমুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বীরমুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধার সন্তান সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধার সন্তান নুর ইসলাম মাসুদ। এই ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button