সদর-সোনাডাঙ্গা থানা ও ১৬ ওয়ার্ডে কমিটি গঠন

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনায়
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানাসহ সংশ্লিষ্ট ১৬টি ওয়ার্ডে পৃথক পৃথক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা সদর থানায় এস এম আরিফুজ্জামান অপুকে আহবায়ক এবং কেএম হুমায়ুন কবীরকে সদস্য সচিব করে ৩১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে সোনাডাঙ্গা থানায় মো. আসাদুজ্জামান মুরাদকে আহবায়ক এবং মো. আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও সদর থানার আওতাধীন ওয়ার্ডসমূহেÑ২১নং ওয়ার্ড: আহবায়ক শেখ আবু সাঈদ, সদস্য সচিব মো. শামীম খান, ২২নং ওয়ার্ড: আহবায়ক মো. মাহাবুব কায়সার, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, ২৩নং ওয়ার্ড: আহবায়ক মো. নাসির খান, সদস্য সচিব জামাল মোড়ল, ২৪নং ওয়ার্ড: আহবায়ক মো. শমসের আলী মিন্টু (অন্যান্যদের যুগ্ম আহবায়ক), ২৭নং ওয়ার্ড: আহবায়ক হাসান মেহেদী, সদস্য সচিব মাহবুব উল্লাহ শামীম, ২৮নং ওয়ার্ড: আহবায়ক ইসহাক তালুকদার, সদস্য সচিব এড. মশিউর রহমান নান্নু, ২৯নং ওয়ার্ড: আহবায়ক মেজবাহ উদ্দীন মিজু, সদস্য সচিব নাজমুস সাকিব, ৩০নং ওয়ার্ড: আহবায়ক মোল্লা মাসুম রশিদ, সদস্য সচিব নুরুল ইসলাম লিটন, ৩১নং ওয়ার্ড: আহবায়ক গাজি আফসার উদ্দিন, সদস্য সচিব এইচ এম আসলাম। সোনাডাঙ্গা থানার আওতাধীন ওয়ার্ডসমূহেÑ ১৬নং ওয়ার্ড: আহবায়ক শেখ জামিরুল ইসলাম জামিল, সদস্য সচিব মো. মোস্তফা কামাল, ১৭নং ওয়ার্ড: আহবায়ক এস এম শাহজাহান, সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ, ১৮নং ওয়ার্ড: আহবায়ক শেখ শওকত হোসেন, সদস্য সচিব শেখ আব্দুল আলীম, ১৯নং ওয়ার্ড: আহবায়ক সরদার রবিউল ইসলাম রবি, সদস্য সচিব কাজী মিজানুর রহমান, ২০নং ওয়ার্ড: আহবায়ক মো. ইকবাল হোসেন খোকন, সদস্য সচিব মো. মহিউদ্দিন টারজান, ২৫নং ওয়ার্ড: আহবায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য সচিব আনিসুর রহমান আরজু, ২৬নং ওয়ার্ড: আহবায়ক বদরুল আলম বাচ্চু মীর, সদস্য সচিব মাহবুব আলম বাবু মোড়ল। মিডিয়া সেল জানায়, নবগঠিত এসব কমিটি ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করবে।



