দৌলতপুর মহেশ্বরপাশার স্টিল সাইলো প্রকল্পের মালামাল চুরি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা খাদ্য সংরক্ষণাগার স্টিল সাইলো প্রকল্পের অভ্যন্তর থেকে ১৩ জানুয়ারী রাত সাড়ে ১০ টায় ঠিকাদার প্রতিষ্ঠান আলতুস ম্যাক্স এর প্রায় ৩১ টন বিভিন্ন প্রকার লোহার মালামাল ৩ টি ট্রাকের মাধ্যমে চুরি করে নিয়ে গিয়েছে। যার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ম্যাক্স কর্তৃপক্ষ।
খুলনা সাইলো প্রকল্প কর্মরত প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন,আমাদের কোম্পানি গঋঝচ ড-২৫ প্যাকেজের আওতায় খুলনা সাইলো প্রকল্পের স্টিল সাইলো প্যাকেজের কাজ সফলভাবে সম্পন্ন করেছি। কাজ সম্পন্ন হওয়ার পর কিছু স্টিল স্ট্রাকচার ও সংশ্লিষ্ট মালামাল কাজের স্থানে সংরক্ষিত ছিল। কিন্তু গত ১৪ জানুয়ারী কাজের স্থানে উক্ত মালামাল পাওয়া যায়নি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় অজ্ঞাতনামা কিছু ব্যক্তি ১৩ জানুয়ারী রাপশ ৩টি ট্রাকের মাধ্যমে সাইলো স্টিল স্ট্রাকচারের প্রায় ৩১ টন মালামাল চুরি করে নিয়ে যায়। উক্ত চুরি হওয়া মালামালের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা। ঊর্ধ্বতন কর্মকর্তাা নির্দেশক্রমে বিষয়টি থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়।
মহেশ্বরপাশায় কর্মরত স্টিল সাইলো সুপার আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, ছোট্ট একটা ১০ টনের কোটেশন এটার কোন টেন্ডার বা বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না। সব সময় সরকারি নিয়ম মানা যায় না। আমার প্রতিষ্ঠান নতুন তাই টেন্ডার করা হয়নি। টেন্ডার করতে টাকার প্রয়োজন হয়,তাই টেন্ডার করিনি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জানান, ১৩ জানুয়ারি রাতে স্টিল সাইলো সুপার আমিনুল ইসলাম আমাদের জানিয়েছেন এখানে মাল চুরি হচ্ছে তাই আমরা গোডাউনে সরিয়ে নিচ্ছি। তাদের মাল কি করবে এটা আমাদের বিষয় না।



