স্থানীয় সংবাদ

ইসলামী আন্দোলনের কেসিসি ২নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেসিসি ২ নং ওয়ার্ড শাখার কর্মী সভা গতকাল সন্ধ্যা ৬টায় ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। ওয়ার্ড সেক্রেটারী মোঃ আমির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ আবু গালীব,ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম,মোঃ জামাল হোসেন বিশ্বাস, সেক্রেটারী মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারী ও থানা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মুহাঃ নাজিম হাওলাদার নাঈম, যোগিপোল ইউনিয়ন শাখার সভাপতি মুফতি জসিম বিন আফতাব, মোঃ আব্দুল হালিম,আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, মাস্টার শাকিব, মোঃ ওহিদুল ফকির,মোঃ মাহাতাব ইবনে রফিক, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মাসুম বিল্লাহ, মোঃ কাবিল হোসেন, মোঃ সাইফুল ইসলাম বাপ্পি, মোঃ কামরুল হুদা চৌধুরী, মোঃ আরমান হোসেন, মোঃ আব্দুল্লাহ সুমনসহ প্রমূখ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button