খালিশপুরে গণধর্ষণে শিকার নারীকে উদ্ধার ঃ গ্রেফতারকৃত ধর্ষককে আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে গণধর্ষণে শিকার নারীকে পুলিশ উদ্ধার করেছে। বুধবার রাত ১১টার দিকে নয়াবাটি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) মুরাদ হোসেন মিলন জানান। তিনি বলেন, ঘটনার পর ভিকটিমকে ধর্ষকদের সহযোগিরা হুমকি দেয়। তিনি নিরাপত্তার অভাবে পালিয়ে ছিলেন। তকে ঘটনায় পুলিশ দু’ ধর্ষককে গ্রেফতার করেছে। এই দু’জনই ঘটনার সাথে জড়িত বলে পুলিশ প্রাথমিক তদন্তে তথ্য প্রমাণ পেয়েছেন। এ গ্রেফতারের মধ্য দিয়ে ধর্ষণের ঘটনা আদ্যপান্ত শেষ হলো বলে তিনি মনে করেন। উল্লেখ্য, গত ১২ জানুয়ারী দিবাগত রাত ১২টা থেকে ভোর পৌনে ৪টা পর্যন্ত খালিশপুর নয়াবাটি মোড়ে যুবলীগ নেতা হোয়াইটের পরিত্যক্ত গ্যারেজে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো নয়াবাটি মোড়ের বাসিন্দা ইউসুফ শেখের ছেলে রাজু (১৯) ও লিবার্টি হলের পিছনের বাসিন্দা মানিক( ২৩)। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা নয়াবাটি মোড়ের মাদক স¤্রাট সাদ্দাম বাহিনীর সদস্য। সাদ্দাম বাহিনীর সদস্যরা মাদক বিক্রির পাশাপাশি এলাকায় নিরিহি মা বোনদের যৌন হয়রানি করে থাকে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।



