স্থানীয় সংবাদ

গণভোট হ্যাঁ-তে দিন ২৫নং ওয়ার্ডে কেসিসির সভা

খবর বিজ্ঞপ্তিঃ বৃহস্পতিবার খুলনা সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টারে গণভোট ২০২৬ এর হ্যাঁ ভোটের প্রচারণা ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সোনাডাঙ্গা থানার কর্মকর্তা জনাব আফরোজা সুলতানা। উক্ত সভায় বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতিনিধিবৃন্দের পক্ষ থেকে যথাক্রমে বক্তব্য প্রদান করেন মুর্শিদ আলম লিটন, ওমর ফারুক কচি, ইমরান হোসেন মিয়া, মোঃ রাশিদুল হক, হাফেজ মোহাম্মদ মনির হোসেন প্রমূখ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেসিসি শিক্ষা অর্ফিসার এস কে এম তাছাদুজ্জামান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ২৫ নং ওয়ার্ড সচিব মোঃ কবির উদ্দিন। বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য উপস্থিত সর্বস্তরের জনসাধারণকে হ্যা ভোটের পক্ষে প্রচারণা করার জন্য অনুরোধ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button